পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন। এখন কেয়ারটেকার সরকার গঠনের প্রস্তুতি চলবে। আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নতুন পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে।